বিসিবির খসড়া ভোটার তালিকায় কারা আছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯

বিসিবির নির্বাচনের খসড়া ভোটার তালিকা আগের দিন প্রকাশের কথা থাকলেও হয়নি। আজ প্রকাশিত হয়েছে। খসড়া ভোটার তালিকায় অনেকেই আছেন আবার কেউ কেউ বাদ পড়েছেন।

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটেই হবে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচন।

নির্বাচনে মোট ১৯২ জন ভোটার থাকার কথা থাকলেও খসড়া তালিকায় সিলেট, নরসিংদী, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা থেকে কেউ নেই। এ ছাড়া তৃতীয় বিভাগ থেকে ১৫ ক্লাবকে বাদ দেওয়া হয়েছে।

বিসিবির বর্তমান পরিচালকদের মধ্যে কাউন্সিলর হতে পেরেছেন শুধু ঢাকা জেলা থেকে নাজমূল আবেদীন, সূর্য তরুণ ক্লাবের ফাহিম সিনহা ও কাকরাইল বয়েজ ক্লাবের মোহাম্মদ সালাহ্উদ্দিন চৌধুরী। কাউন্সিলর হতে পারেননি মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু, মনজুর আলম ও সাইফুল আলম চৌধুরী। এ ছাড়া দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান আগে থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন না।

ক্যাটাগরি-৩–এ সাবেক ক্রিকেট খেলোয়াড় কোটায় ১০ জন কাউন্সিলর হলেন জাভেদ ওমর, মিনহাজুল আবেদীন, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ, নিয়ামুর রশীদ, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন, মুশফিকুর রহমান ও মাহমুদুল হাসান। সাবেক অধিনায়ক হিসেবে কাউন্সিলর হয়েছেন গাজী আশরাফ হোসেন, শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার।

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীতদের মধ্যেও আছেন দুজন সাবেক ক্রিকেটার- সেলিম শাহেদ ও সাথিরা জাকির। কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।

এ ছাড়া টাঙ্গাইল থেকে সভাপতির সাবেক উপদেষ্টা সৈয়দ আবিদ হাসান সামি ভোটার হয়েছেন। কুমিল্লা থেকে গায়ক আসিফ আকবর আছেন। অচেনা কেউ কেউ আছেন যারা এবার ভোটার হয়েছেন।

দুই হেভিওয়েট আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ ও তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর বা ভোটার হয়েছেন।

/টিএ/কেএইচটি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম