আজ পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত লিটন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০

এশিয়া কাপে বুধবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী। নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুশীলনে ইনজুরিতে পড়ায় তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে টাইগারদের। ম্যাচটা আবার ৪১ রানে হারতেও হয়েছে। টানা দুই দিনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থাকায় গতকাল চারটি পরিবর্তনে অনেকের ধারণা ছিল লিটনকে ইচ্ছে করেই বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে আজ পাকিস্তানের বিপক্ষে তাকে সেরা ফিটনেসে পাওয়া যায়। কিন্তু ম্যাচ শেষে জাকের আলী পরিষ্কার করে জানান, লিটনকে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে দল!

ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেছেন, ‘আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু হয়নি। দেশ থেকেই ঠিক করা ছিল, লিটন যদি কোনও কারণে না খেলতে পারে, তাহলে আমি নেতৃত্ব দেবো। তাই আমি প্রস্তুত ছিলাম।’

এখন বড় প্রশ্ন লিটন কি আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নামতে পারবেন? ম্যাচটি বাংলাদেশ দলের জন্য বাঁচা–মরার। ফাইনালে উঠতে হলে জিততেই হবে। জাকের আলীর কণ্ঠে অবশ্য শোনা গেলো অনিশ্চয়তা,‘দেখা যাক, ও খেলতে পারে কি না। এখনও রিকভারি প্রক্রিয়ায় আছে। আমরা অপেক্ষা করবো।’

দলীয় সূত্র জানাচ্ছে, পিঠের চোটের কারণে লিটনের খেলার সম্ভাবনা খুব বেশি নয়। ম্যাচটি যেহেতু কার্যত নকআউট, তাই পুরোপুরি ফিট না হলেও হয়তো ঝুঁকি নিয়ে মাঠে নামতে পারেন তিনি!

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী