এশিয়া কাপ

নিয়ম রক্ষার ম্যাচেও নাটকীয়তা, সুপার ওভারে জিতেছে ভারত

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১

এশিয়া কাপে সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু সেই ম্যাচ-ই উপহার দিয়েছে ফাইনালের মতো উত্তেজনার! চার ঘণ্টারও বেশি সময় আর চল্লিশ ওভারেরও বেশি খেলার পর ঘটেছে সমাপ্তি। 

দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ সময়ই ভারতকে মনে হচ্ছিল খেলায় নেই তারা। নিসাঙ্কা আর পেরেরা ব্যাট হাতে এমন দৃঢ়তা দেখাচ্ছিলেন যে ভারত কার্যত হাল ছেড়ে দিয়েছে বলে মনে হচ্ছিল। কিন্তু চ্যাম্পিয়ন দল যেমনটা করে, ভারতও তাই করেছে—অটল থেকেছে, যতটুকু সম্ভব আঁকড়ে থেকেছে শেষ পর্যন্ত। যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানে ভারত দেখায় নিজেদের শক্তি। চাপের মাঝেও কীভাবে লড়াই করতে হয় সেটি প্রমাণ করেছেন পেসার আরশদীপ সিং। নাটকীয় সুপার ওভারে দারুণ বোলিংয়ে তিনি লঙ্কানদের থামান মাত্র ২ রানে। সেখানে শানাকাকে নিয়ে বিতর্কিত পরিস্থিতির জন্ম নিলেও ভারত নিয়ন্ত্রণ ধরে রাখে। তার পর সূর্যকুমার যাদব প্রথম বলেই জয়ের বন্দরে নোঙর ফেলেন। 

দুবাইয়ে শুরুতে টস হেরে ব্যাট করে ভারত ৫ উইকেটে করে ২০২ রান। যার পেছনে ভূমিকা রাখে ওপেনার অভিষেক শর্মার ৩১ বলে খেলা ৬১ রানের ঝড়ো ইনিংস। তাতে ছিল ৮টি চার ও ২টি ছয়। তাছাড়া তিলক বর্মার ৩৪ বলে অপরাজিত ৪৯ ও সাঞ্জু স্যামসনের ২৩ বলে খেলা ৩৯ রানের ঝড়ো ইনিংসও ভূমিকা রাখে। 

জবাবে শ্রীলঙ্কাও থামে ৫ উইকেটে ২০২ রানে। যার মঞ্চ গড়েন ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০৭ রানের বিস্ফোরক ইনিংস খেলা পাথুম নিসাঙ্কা ও ৩২ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলা কুশল পেরেরা। ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে তারা ৭০ বলে যোগ করেন ১২৭ রান! শেষ দিকে ম্যাচটা জমিয়ে দেয় দাসুন শানাকার ১১ বলে খেলা ২২ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরা নিসাঙ্কা।   

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী