অবশেষে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬

১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ হওয়ার পর কেটে গেছে ৪১ বছর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান, প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফাইনালের আগে দুইবার লড়াই হয়েছে দুই দলের, প্রতিবারই সহজ জয় পেয়েছে ভারত। তবে ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় এসেছে করমর্দন না করা, উত্তপ্ত বাক্য বিনিমিয় আর উসকানিমূলক সব অঙ্গভঙ্গি! যার পেছনে রয়েছে চলতি বছরের শুরুতে দুই দেশের সামরিক সংঘাত।

রবিবারের ফাইনাল তাই শুধু আরেকটা ভারত-পাকিস্তান ম্যাচ নয়। ম্যাচটা শুরু হবে আজ  রাত সাড়ে ৮টায়। দেখাবে টি স্পোর্টস। 

অবশ্য দুই দলের মাঠের এমন যুদ্ধংদেহী মনোভাবের পেছনে আছে রাজনৈতিক চাপানউতোর, যা মাঠের বাইরেও টেনে এনেছে বিতর্ক। ভারতীয় দলের সরকারি নির্দেশ মেনে পাকিস্তানের সঙ্গে করমর্দন এড়িয়ে চলা থেকে শুরু, এরপর একের পর এক আইসিসি শুনানি আর আর্থিক জরিমানা—সব মিলিয়ে পরিবেশটা রীতিমতো উত্তপ্ত। তবে গ্রুপ পর্বের দুই জয় মূল্যহীন হয়ে যাবে যদি রবিবার সুর্যকুমার যাদবের দল হেরে বসে। বিশেষত তিনি যখন বলেই ফেলেছেন, ‘এটা আর কোনও দ্বৈরথ নয়’, কারণ সাম্প্রতিক সময়ে ফলাফলের আধিপত্য ভারতের পক্ষেই। সেই কথাই এবার তাদের ওপর চাপ হয়ে দাঁড়াতে পারে।

পাকিস্তানের জন্য এই শিরোপা হবে সাম্প্রতিক হতাশাজনক ইতিহাস ঢাকার মোক্ষম সুযোগ। ভারতের বিপক্ষে তাদের রেকর্ডও বলছে অনেক কিছু—১৫ টি-টোয়েন্টিতে ১২ হার। এশিয়া কাপের সামগ্রিক চিত্রেও খুব পিছিয়ে তারা: পাকিস্তান শিরোপা জিতেছে মাত্র দু’বার, যেখানে ভারত ৮ আর শ্রীলঙ্কা ৬ বার।

তবু সালমান আগার দল এবারের আসরে ধীরে ধীরে গতি পাচ্ছে। বাংলাদেশ ম্যাচে চরম বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে। এবার যদি ভারতের বিপক্ষে এই মঞ্চে জিততে পারে, তাহলে সাম্প্রতিক হতাশার কালো মেঘ কেটে যাবে। কিন্তু হেরে গেলে—বিশেষত একই টুর্নামেন্টে তিনবার ভারতের কাছে হেরে গেলে—সেটি কোনওভাবেই ইতিবাচক ধরা যাবে না।

দর্শক আগ্রহের দিক থেকেও এই ফাইনাল আলাদা। দু’টি নিষ্প্রাণ রবিবারের পর এবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ভরপুর দর্শক টানবে বলেই আশা আয়োজকদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতোমধ্যে জানিয়েছে, টিকিট বিক্রি কার্যত শেষ। এখন শুধু মাঠের ক্রিকেট সেই প্রত্যাশা পূরণ করে কি না, সেটাই দেখার।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের