এশিয়া কাপ ফাইনালে ‘অদৃশ্য বয়কট’ কৌশলে বিসিসিআই!

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক সঙ্গী হওয়াটাই যেন নিয়মে পরিণত হয়েছে। ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের ফটোশুট একটা নিয়মিত ব্যাপার। কিন্তু সেটাই এড়িয়ে গেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। শোনা যাচ্ছে এবার ফাইনালেও নাকি অদৃশ্য বয়কট কৌশল নিচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড তথা বিসিসিআিই। রাজনৈতিক তিক্ততার কথা মাথায় রেখে ফাইনালের মঞ্চে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা! ভারতের মিডিয়াগুলো এমন তথ্যই জানাচ্ছে। 

গত এপ্রিল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের ওপর।

পরিস্থিতি বিবেচনায় নিয়েই নাকি ‘অদৃশ্য বয়কট’ কৌশল নিয়েছে বিসিসিআই। অর্থাৎ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার ফাইনালে কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন না বোর্ডের কোনও শীর্ষ কর্মকর্তা।

ভারতের সংবাদ মাধ্যমগুলোতে আরও বলা হচ্ছে, দুবাইয়ে ভ্রমণের বদলে কর্মকর্তারা ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই মনোযোগ দিচ্ছেন। সেখানেই উপস্থিত থাকবেন তারা। গুয়াহাটিতে উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩০ সেপ্টেম্বর।

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি মোহসিন নাকভি ঠিকই ফাইনালের জন্য দুবাই পৌঁছেছেন। তার হাত দিয়েই জয়ী অধিনায়ককে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে।

  /এফআইআর/
সম্পর্কিত
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান