নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি আফগান নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২

গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ মঙ্গলবার শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার জন্ম দিচ্ছে একটি দলের বিশেষ উপস্থিতি! 

অস্ট্রেলিয়ায় নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের একটি দল থাকছে উদ্বোধনী ম্যাচের দর্শকসারিতে। উদ্বোধনী এটাকেই অন্যতম আকর্ষণ ভাবা হচ্ছে। তারা অবশ্য আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না, কারণ আফগান ক্রিকেট বোর্ড তাদের স্বীকৃতি দেয়নি। তবে স্থানীয় লিগে নিয়মিত খেলছেন এই ক্রিকেটাররা। ম্যাচে তাদের আনুষ্ঠানিক কোনও ভূমিকাও নেই, কেবল দর্শক হিসেবে থাকবেন তারা।

আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি তারঙ্গ গগৈ জানান, ‘বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া পুরো বিষয়টি জানেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। আফগান খেলোয়াড়রা ম্যাচের দিন আসবেন, আমরা সব আয়োজন করে রেখেছি।’

এখনও বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি। তবে এ বছরের এপ্রিলে সংস্থাটি জানিয়েছিল, আফগান নারী ক্রিকেটারদের সহায়তার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। কোচিং, মেন্টরশিপসহ নানা উদ্যোগ থাকবে এর মধ্যে। এর অর্থায়ন করবে আইসিসি এবং বিশ্বের তিন সমৃদ্ধ বোর্ড—বিসিসিআই, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া। 

জুলাইয়ে আইসিসির বার্ষিক সভায় নারীদের বিশ্বকাপে নির্বাসিত আফগান খেলোয়াড়দের সফরের বিষয়টি ঠিক হয়। তখন প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, তারা বেঙ্গালুরুর ক্যাম্পে ভারতীয় ঘরোয়া দলের বিপক্ষে খেলবেন এবং কিছু বিশ্বকাপ ম্যাচে উপস্থিত থাকবেন। তবে সর্বশেষ তথ্যে কেবল উদ্বোধনী ম্যাচেই তাদের উপস্থিতির সম্ভাবনা বেশি, বাকি সূচি এখনও অনিশ্চিত।

আইসিসি এ নিয়ে নীরবতা বজায় রেখেছে মূলত আফগান সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া এড়াতে। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটির জনজীবন থেকে নারীদের উপস্থিতি প্রায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। তারা বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ে যেতে পারছেন না, জনসমক্ষে কথা বলাও নিষিদ্ধ। ফলে ২০২০ সালে ২৫ জন নারী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করলেও আফগান বোর্ড আনুষ্ঠানিকভাবে দল গঠন করতে পারেনি।

এখন সেই খেলোয়াড়দের বেশিরভাগই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, কিছু রয়েছেন যুক্তরাজ্য ও কানাডায়। তবে ভিসা জটিলতার কারণে সবার পক্ষে ভারতে আসা সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারিতে অবশ্য তাদের অনেকে ক্রিকেট উইদাউট বর্ডার্স-এর বিপক্ষে এক প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি