ট্রফি বিতর্ক: সিদ্ধান্ত নিতে পাঁচ টেস্ট খেলুড়ে দেশকে দায়িত্ব দিয়েছে এসিসি!

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫

এশিয়া কাপ ফাইনালের পর এসিসি প্রধান মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নেয়নি ভারতীয় ক্রিকেট দল। তার পর থেকে চলছে নাটকীয় সব ঘটনা। ওই ঘটনায় সৃষ্ট হওয়া বিতর্ককে কেন্দ্র করে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিষয়টি আপাতত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পাঁচ টেস্ট খেলুড়ে দেশের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত এসিসি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। যার সভাপতিত্ব করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ছিলেন রাজীব শুক্লা।

রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের পর ভারতীয় খেলোয়াড়রা ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানালে তা সরিয়ে নেন নাকভি। এরপরই বিষয়টি বিতর্কের জন্ম দেয়। এখন সেই অচলাবস্থার সমাধানে পাঁচ দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলাদা বৈঠক হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে জানিয়েছে, প্রয়োজনে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও যাবে তারা।

এদিনের বৈঠকে এসিসির সহ-সভাপতি নির্বাচন ও আসন্ন টুর্নামেন্টগুলোর সময়সূচি নির্ধারণের দুটি বিষয় আলোচনার এজেন্ডায় থাকলেও সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার