ভারতকে এসিসি অফিসে এসে ট্রফি নিতে বললেন মোহসিন নাকভি

  স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ১৭:৩৫আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ভারত যদি সরাসরি তার কাছ থেকে গ্রহণ না করে, তবে এশিয়া কাপের ট্রফি দেওয়া হবে না!

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এসিসির সভার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নাকভি লিখেছেন, ‘এসিসি সভাপতি হিসেবে আমি সেদিনই ট্রফি হাতে তুলে দিতে প্রস্তুত ছিলাম, এখনও আছি। তারা যদি সত্যিই ট্রফি নিতে চায়, তাহলে এসিসি অফিসে এসে আমার কাছ থেকেই নিতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন নাকভি নিজেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে ভার্চুয়ালি যোগ দেন রাজীব শুক্লা ও আশিষ শেলার। তবে সেখানে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের দলের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

গত রবিবার এশিয়া কাপের ফাইনালের পরই দেখা দেয় অচলাবস্থা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া নাকভি ট্রফি দেওয়ার জন্য মঞ্চে উঠলেও ভারতীয় অধিনায়ক ও তার সতীর্থরা তা নিতে অস্বীকার করেন। প্রায় এক ঘণ্টা ধরে স্থগিত থাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শেষ পর্যন্ত কুলদীপ যাদব, তিলক বর্মা ও অভিষেক শর্মা নিজেদের ব্যক্তিগত পুরস্কার অন্য অতিথিদের কাছ থেকে নিলেও, ট্রফিটি এক এসিসি কর্মকর্তা মঞ্চ থেকে সরিয়ে নেন। ট্রফি ও পদক ছাড়াই ভারতের উদযাপন শেষ হয় মঞ্চে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনটি ম্যাচ ঘিরে এমনিতেই ছিল তিক্ততা। কোনও ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। বিষয়টি নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী। ১৪ সেপ্টেম্বরের ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিজের মন্তব্যের জন্য আইসিসির শাস্তিও গুণতে হয়—কাটা যায় ম্যাচ ফির ৩০ শতাংশ।

২১ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচে আবারও দেখা দেয় বিতর্ক। বিধিবহির্ভুত অঙ্গভঙ্গির কারণে জরিমানা দেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রকৃত দ্বৈরথ বলা যায় না, কারণ পরিসংখ্যান স্পষ্ট ভারতের দিকেই ঝুঁকে আছে। সেই ম্যাচের পরই এশিয়া কাপের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ফাইনালে সালমান আলীদের হারিয়ে শিরোপা জেতে সূর্যকুমার যাদবের দল।

/এফআইআর/
সম্পর্কিত
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বশেষ খবর
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু