মারুফার বোলিংয়ে মুগ্ধ মালিঙ্গা বললেন, ‘এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি’

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১৩:০৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৩:০৯

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনায় আলো ছড়িয়েছেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। তার আগুনঝরা স্পেল মুগ্ধ করেছে শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকেও।

বাংলাদেশ একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেসার ছিলেন মারুফা। ম্যাচের প্রথম ওভারেই পরপর দুই বলের জাদুতে সাজঘরে ফেরান পাকিস্তানের দুই ব্যাটার সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণে পাকিস্তানি টপ অর্ডারকে ভড়কে দিয়েছেন এই তরুণী। মুহূর্তেই বিশ্বজুড়ে দর্শকদের নজরও কাড়েন।

মালিঙ্গা নিজেও জানেন ‘জাদুকরি বল’ কাকে বলে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করতে ভোলেননি তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শ্রীলঙ্কান তারকা লিখেছেন, ‘একেবারে নিখাদ স্কিল। অসাধারণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

তিনি ইঙ্গিত করছিলেন সেই নিখুঁত ইন সুইংকে, যেটিতে সিদরা আমিনকে বোল্ড করেছেন মারুফা। অনেকে ইতোমধ্যেই বলছেন, এটি হতে পারে বিশ্বকাপের সেরা বল।

শুধু মালিঙ্গাই নন, মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজও, ‘ও অনেক সুইং পেয়েছে, কিন্তু শুধু সুইং পেলেই হবে না—ঠিক লাইন ও লেন্থে বল করতে হবে। মারুফা সেটা করেছে, আর তার পুরস্কারও পেয়েছে। টানা দুই উইকেট, প্রায় হ্যাটট্রিকের সামনে ছিল। এর আগেও আমি তাকে দেখেছি, দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে তার গতি ও বোলিং অ্যাকশন আমাকে মুগ্ধ করেছিল। আজকের প্রথম ওভারে যা দেখলাম, একজন ফাস্ট বোলারের স্বপ্নের শুরু। একাদশে একমাত্র পেসার হয়েও দুই বড় উইকেট তুলে নেওয়া দারুণ মুহূর্ত বাংলাদেশ দলের জন্য।’ 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী