তামিমের জন্য আফসোস, আজও সংবাদ সম্মেলন সংগঠক ও কাউন্সিলরদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ অক্টোবর ২০২৫, ১১:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৩১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ৬ অক্টোবর পরিচালনা পর্ষদের ভোট। ভোট থেকে দূরে সরে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে আরও ১৫ প্রার্থী।

তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে এখনও আফসোস করেছেন অন্য প্রার্থীরাও।

ঢাকা মেরিনার ইয়াং ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম যেমন বলছেন, ‘আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার (তামিম) থাকা উচিত। কারণ, আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছিলাম। যারা যারাই প্রার্থিতা প্রত্যাহার করেছেন—শুধু তামিম ইকবাল না, অনেক যোগ্য প্রার্থী ছিলেন, যারা ডিজার্ভ করেন এখানে (পরিচালক হিসেবে) থাকা।’

ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে প্রার্থী হওয়া দেবব্রত পাল সাংবাদিকদের বলেছেন, ‘তামিম ইকবালসহ আমাদের যারা সাবেক অধিনায়ক ছিল, দীর্ঘদিন কাজ করার সুবাদে এবং একসঙ্গে খেলার সুবাদে আমার সঙ্গে কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। তামিমের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না।’

ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে নির্বাচন করা লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুতফর রহমান বাদল বলছেন, ‘তামিম-ফাহিমরা থাকলে আরও ভালো হতো নির্বাচনটা। সবাইকে নিয়ে ক্রিকেটের উন্নতি করতে হবে। কারও একার পক্ষে উন্নতি করা সম্ভব নয়। যদি সুযোগ থাকতো, দুই পক্ষ মিলে নির্বাচন করলে ভালো হতো। বাংলাদেশ ক্রিকেটের জন্য সংগঠক, ক্রিকেটার, সাবেক ক্রিকেটার সবাইকে দরকার।’

এদিকে শনিবার (৪ অক্টোবর) মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে সংগঠক ও কাউন্সিলররা।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী