আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট হবে সিলেট ও ঢাকায়

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ২৩:৫৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২৩:৫৮

প্রথমবারের মতো বাংলাদেশে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে আসছে আয়ারল‍্যান্ড। বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট খেলবে তারা। আর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেট ও ঢাকায়।

শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের সূচি প্রকাশ করেছে। নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টিও খেলবে আয়ারল‍্যান্ড।

আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল‍্যান্ড। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজটি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য সুবর্ণ সুযোগ। এই দুটি ম্যাচই খেলতে পারলেই পূর্ণ হবে মুশির ক্যারিয়ারের শততম টেস্ট।

সবশেষ ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে হয়েছিল দুই দলের একমাত্র টেস্ট, যেটিতে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম‍্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুটি ম‍্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বরের তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে আয়ারল‍্যান্ড।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
সর্বশেষ খবর
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো