বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে থেকে ছিটকে গেলেন আফগান পেসার 

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ২০:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৩

বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম। গ্রোয়িন ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইনজুরির পর পুনর্বাসনের জন্য সেলিমকে বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে পাঠানো হচ্ছে।

সেলিমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।

২৩ বছর বয়সী সেলিম এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন, দুটিই ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে। সবশেষ আফগানিস্তান দলের হয়ে মাঠে নামেন চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় অনুষ্ঠিত টেস্টে। সেটা ছিল তার একমাত্র টেস্ট ম্যাচ।

তার বদলি হিসেবে দলে আসা ২১ বছর বয়সী সামি এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার নামের পাশে ২৫ ম্যাচে ৪৪ উইকেট, গড় ২৫.৭২। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলের সদস্যও ছিলেন তিনি। সেখানে ৫ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।

সম্প্রতি আফগানিস্তানের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট গাজী আমানুল্লাহ খান ওয়ানডে টুর্নামেন্টে খেলেছেন সামি। সেপ্টেম্বর মাসে শেষ হওয়া এই টুর্নামেন্টে স্পিন ঘার অঞ্চলের হয়ে তিনি ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি—১০ উইকেট নিয়েছেন, ২২.৯০ গড়ে, ইকোনমি রেট ছিল ৪.৯৭।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ৮ অক্টোবর।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের