আবারও বিসিবি সভাপতি বুলবুল, ফারুক সহ-সভাপতি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ২০:২৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২১:৫৩

এমনটা যে হবে সেটা অনুমেয়ই ছিল। এবার নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। 

২৫ জন পরিচালকদের সর্বসম্মতিক্রমে সাবেক অধিনায়ক বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদ হয়েছেন সহ-সভাপতি। বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন হয়েছেন আরেক সহ সভাপতি। 

সর্বশেষ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব ছিলেন বুলবুল। তবে সেই সময় এনএসসি থেকে মনোনয়ন পেয়ে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবার প্রথমবার বিসিবি নির্বাচনে অংশ নিয়ে চার বছরের জন্য সভাপতি  হলেন সাবেক এই ক্রিকেটার। বিসিবিতে ‘টি-টোয়েন্টি’ ইনিংস খেলতে এসে এখন টেস্ট খেলার পথে বুলবুল। 

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি বিভাগে পরিচালক পদে নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট দেওয়ার সুযোগ ছিল ১৫৬ জনের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এই ১৫৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ১১৫ জন। অর্থাৎ ৭৩.৭১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। 

পরিচালক নির্বাচিত হয়েছেন যারা

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন-  

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলী খান। 
ঢাকা বিভাগ- নাজমুল আবেদীন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
সিলেট বিভাগ- রাহাত শামস।
রাজশাহী- মোখলেসুর রহমান।
রংপুর- হাসানুজ্জামান।

আলোচিত ক্লাব ক্যাটাগরির নির্বাচনও হয়েছে অনেকটা একপেশে। তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থিরা নাম প্রত্যাহার করে নেওয়ায় ছিল না তেমন উত্তেজনা। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছিলেন ১৭ জন, এর মধ্যে অনুমিতভাবেই বেরিয়ে এসেছেন ১২ জন। এই ক্যাটাগরিতে ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন, যাদের ৩৫ জনই সরাসরি না এসে ই-মেইলে ভোট দিয়েছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিতরা হলেন- ইশতিয়াক সাদেক (৪২ ভোট), আদনান রহমান দিপন (৪০ ভোট), আবুল বাশার (৪০ ভোট), আমজাদ হোসেন (৪০ ভোট), শাহনিয়ান তানিন (৪২ ভোট), মকসেদুল কামাল (৪১ ভোট), ফয়াজুর রহমান (৪২ ভোট), এম নাজমুল ইসলাম (৩৭ ভোট), ফারুক আহমেদ-(৪২ ভোট), মঞ্জুর আলম (৩৯ ভোট), মেহরাব আলম চৌধুরী (৪১ ভোট) ও ইফতেখার রহমান মিঠু (৩৪ ভোট)।

এছাড়া ক্যাটাগরি ‘সি’ থেকে প্রথমবারের মতো পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৪৫ ভোটের মধ্যে ৩৫ ভোট পেয়েছেন তিনি। দেবব্রত পাল পেয়েছেন ৭ ভোট। পরাজিত হয়ে নির্বাচনের সমালোচনাও করেছেন তিনি। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজনপরিচালক হলেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়য়াল আশিক। এখন পরিচালকদের মধ্য থেকে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের