পঞ্চম দিনে গড়ালো দিল্লি টেস্ট, জয়ের পথে ভারত

  স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৫আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৫

প্রথম টেস্ট আড়াই দিনে জিতলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ভালো উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দারুণ প্রতিরোধের কারণেই দিল্লি টেস্ট পঞ্চম দিনে গড়াচ্ছে। যদিও এই টেস্টেও জয়ের পথে স্বাগতিক দল। ভারত দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ করেছে ১ উইকেটে ৬৩ রানে। জয়ের জন্য বাকি মাত্র ৫৮ রান।

১২১ রানের লক্ষ্য তাড়ায় ভারত দ্রুত ওপেনার যশস্বী জয়সওয়ালকে (৮) হারালেও, লোকেশ রাহুল (২৫*) এবং সাই সুদর্শন (৩০*) মিলে ইনিংস সামলে নেন। ৫৪ রানে অবিচ্ছিন্ন তারা। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। সেঞ্চুরি করেছেন জন ক্যাম্পবেল। দারুণ লড়াইয়ে তাকে যোগ্য সঙ্গ দেন শাই হোপও। তিনিও দেখা পান সেঞ্চুরির। তাদের ব্যাটেই ইনিংসে হার এড়িয়েছে সফরকারীরা। শেষ উইকেটে জাস্টিন গ্রিভস (অপরাজিত ৫০) ও জেইডেন সিলস (৩২) মিলে গড়ে তুলেছিলেন ৭৯ রানের জুটি। যা ভারতের বোলারদের বেশ কিছুক্ষণ ভুগিয়েছে। 

আহমেদাবাদে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে জিতেছিল ভারত। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী