ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ডাক পেলেন অঙ্কন, ফিরেছেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪১ আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে তাতে। বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার নাহিদ রানা।

ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলা অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার ফিরেছেন দলে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ওয়ানডে দলটিতে একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার তিনি।

ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি:

 
তারিখ ম্যাচ শুরুর সময় ভেন্যু
       
১৮ অক্টোবর ১ম ওয়ানডে দুপুর ১:৩০ মিনিট মিরপুর
২১ অক্টোবর ২য় ওয়ানডে দুপুর ১:৩০ মিনিট মিরপুর
২৩ অক্টোবর ৩য় ওয়ানডে দুপুর ১:৩০ মিনিট মিরপুর
২৪ অক্টোবর দল চট্টগ্রামে যাত্রা করবে - -
২৭ অক্টোবর ১ম টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা  চট্টগ্রাম
২৯ অক্টোবর ২য় টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা  চট্টগ্রাম
৩১ অক্টোবর ৩য় টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা  চট্টগ্রাম
    -

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
সর্বশেষ খবর
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী