হারমারের ৬ উইকেট, সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা

  স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১৪:০৬আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৪:০৬

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। 

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় সফরকারী দল। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানে জিতেছিল পাকিস্তান। 

পাকিস্তান ৪ উইকেটে ৯৪ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। কিন্তু দিন শুরু হতেই ব্যাটিং ধসে পড়ে স্বাগতিক দল। মাত্র ৪৪ রান যোগ করে ১৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অফস্পিনার সিমোন হারমার ৫০ রানে একাই নেন ৬ উইকেট। এর মধ্য দিয়ে ৩৬ বছর বয়সী এই স্পিনার তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটও।

দিনের প্রথম ওভারেই পাকিস্তানের বড় আশা বাবর আজমকে (৫০) এলবিডাব্লিউ করে দেন হারমার। কিছুক্ষণ পর মোহাম্মদ রিজওয়ানকে (১৮) টনি ডি জর্জির ক্যাচ বানান তিনি। পরের ওভারে নোমান আলীকে (০) ক্যাচ আউট করিয়ে নিজের ১ হাজার প্রথম শ্রেণির উইকেট তুলে নেন হারমার।

শাহীন শাহ আফ্রিদি রানআউট হন শূন্য রানে, আর কেশব মহারাজ দ্রুত ফেরান সালমান আগা (২৮) ও সাজিদ খানকে (১৩)। তাতে মুহূর্তেই ইনিংস শেষ হয়ে যায় স্বাগতিকদের।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৩৩৩ রান করেছিল। অধিনায়ক শান মাসুদ সর্বোচ্চ ৮৭ সর্বোচ্চ রান করেন। সৌদ শাকিল যোগ করেন ৬৬ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ ১০২ রানে নেন ৭ উইকেট। হারমার পান ২টি, কাগিসো রাবাদা নেন ১টি উইকেট।

প্রোটিয়ারা জবাবে করে ৪০৪ রান। সেনুরান মুথুসামি খেলেন ক্যারিয়ারসেরা ৮৯* রানের ইনিংস। আর রাবাদা ঝড়ো ব্যাটিংয়ে ৬১ বলে করেন ৭১ রান। পাকিস্তানের হয়ে আসিফ আফ্রিদি ৭৯ রানে নেন ৬ উইকেট। নোমান আলী দুটি এবং শাহীন ও সাজিদ নেন একটি করে উইকেট।

৬৮ রানের লক্ষ্যে ওপেনিং জুটিতেই ৬৪ রান তুলে ফেলে প্রোটিয়া দল। দ্রুত গতিতে রান তুলছিলেন এইডেন মারক্রাম। তার পর নোমান আলীর একই ওভারে জোড়া আঘাতে ফেরেন ওপেনার ও অধিনায়ক এইডেন মারক্রাম (৪২) এবং ট্রিস্টান স্টাবস (০)। তার পর অবশ্য ১২.৩ ওভারে জয়  নিয়ে মাঠ ছাড়েন রায়ান রিকেলটন (২৫*) ও টনি ডি জর্জি (০*)।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী