এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে অজিদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ২০:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ২০:৪৮

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে দুই উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

দ্বিতীয় ওয়ানডেতে ২৬৫ রানের লক্ষ্য ২২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিক দল। ২২ বছর বয়সী কুপার কনোলি ৫৩ বলে অপরাজিত ৬১ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আর ওপেনার ম্যাথিউ শর্ট খেলেন ৭৮ বলে ৭৪ রানের দারুণ ইনিংস।

কনোলি ও মিচেল ওয়েনের ৩৯ বলে ৫৯ রানের জুটিতেই কার্যত জয়ের পথে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৩তম ওভারে ওয়েন ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলে ভাঙে জুটি। তখনও জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪৫ বলে মাত্র ১৯ রান। যদিও পরে আরশদীপ সিং ও মোহাম্মদ সিরাজ ৪৫ ও ৪৬তম ওভারে দুটি উইকেট তুলে নিয়ে ভারত শিবিরে ক্ষীণ আশা জাগিয়ে তোলেন। অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ৪৬.২ ওভারে। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আরশদীপ সিং, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর। 

এর আগে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৯ উইকেটে ২৬৪ রান। কোহলি প্রথমবারের মতো ক্যারিয়ারে টানা দুই ম্যাচে ডাকের শিকার হয়েছেন। 

আর দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস খেলতে নামা অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা রানের ধারায় ফেরেন আজ। প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রানে আউট হলেও এদিন ৯৭ বলে ৭৩ রান করেন তিনি। ইনিংসের শুরুতে বড় এক এলবিডাব্লিউ আবেদন থেকে বেঁচে যাওয়ার পর তিনি ধীরে ধীরে খাপ খাইয়ে নেন, শ্রেয়াস আইয়ারের (৭৭ বলে ৬১) সঙ্গে গড়েন ১১৮ রানের জুটি। তাছাড়া ওয়াশিংটন ও অক্ষর মিলে ৩৯ রান এবং শেষ দিকে হর্ষিত রানা ও আরশদীপ মিলে ৩৭ রান যোগ করেছেন। অক্ষরের ব্যাট থেকে আসে তৃতীয় সর্বোচ্চ ৪৪ রান।  

অজিদের হয়ে ৬০ রানে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ম্যাচসেরাও তিনি। ৩৯ রানে তিনটি নেন জাভিয়ের বারলেট। দুটি নেন মিচেল স্টার্ক। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী