আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১০:৩৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৩৫

বোর্ডের সঙ্গে একমত না হয়ে গত জুনে টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। যদিও এরপর টেস্টে আর কোনও ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। তবে এবার আগামী মাসের শুরুতেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে এই সংস্করণের অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে জোর গুঞ্জন আবারও নাজমুলের হাতেই উঠতে পারে অধিনায়কত্বের আর্মব্যান্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ নিয়ে কাল মিরপুরের প্রেসবক্সে কথাও বলেছেন।

নাজমুলের সঙ্গে আলোচনা নিয়ে বুলবুল বলেন, ‘আমার সঙ্গে (নাজমুলের) এ বিষয়ে কথা হয়নি।’

তবে কীভাবে নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়া হবে সেটাও জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে, কয়েকজনের সঙ্গে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, নির্বাচকেরা কথা বলবে, কোচিং স্টাফের শীর্ষ সদস্য যারা আছেন তারা কথা বলবে। কথা বলে যে অধিনায়ক তারা মনে করবে মানানসই, সেই অধিনায়কেরও তা (নেতৃত্ব) গ্রহণ করতে হবে। তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হবে।’

ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব নিয়েও কথা উঠেছে। শ্রীলঙ্কার পর আফগানিস্তানের বিপক্ষেও তার নেতৃত্বে সিরিজ হেরেছে বাংলাদেশ। যদিও রাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে।

তবে মিরাজকে সময় দিয়ে তার ওপর আস্থা রাখতে চান বুলবুল। বলেন, ‘একেবারে নতুন অধিনায়ক। আমরা সবাই জানি মিরাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি আছে। ওকে একটু সময় দিতে হবে। আর খেলায় তো জয়–পরাজয় থাকবেই। অধিনায়কের যে ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই সম্ভাবনা আছে।’

মিরাজের পরিসংখ্যান নিয়ে প্রশ্নের উত্তরে বুলবুল বলেছেন, ‘আজকালের দুনিয়া ডেটা ড্রিবেন (সংখ্যানির্ভর), অবশ্যই সেটা দেখা উচিত। তবে উইকেট, পরিস্থিতি, দল, কম্বিনেশনের ওপরও অনেক কিছু নির্ভর করে।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী