আমি চাই খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ুক: লিটন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৫, ১৭:০৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১২

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছেন, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার দল কঠিন চ্যালেঞ্জের মুখ পড়ুক। এমনটা হলে সেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশের সামনে মূল আসরের আগে রয়েছে মাত্র দুটি টি-টোয়েন্টি সিরিজ। প্রথমটি কাল সোমবার শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। দ্বিতীয়টি হবে আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে।

আসন্ন সিরিজ দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন লিটন দাস। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, আমি চাই আমাদের খেলোয়াড়রা এই দুটি সিরিজে চ্যালেঞ্জের মুখে পড়ুক—তা ব্যাটিং হোক বা বোলিংয়ে। আমি চাই বোলাররা চাপের মধ্যে বোলিং করুক, কারণ এটা বিশ্বকাপের আগে আমাদের অনেক সাহায্য করবে।’

ইনজুরি থেকে সেরে মাঠে ফেরার অনুভূতি নিয়েও খোলামেলা কথা বলেন এই উইকেটকিপার-ব্যাটার, ‘একজন খেলোয়াড় হিসেবে খেলতে না পারা সত্যিই কষ্টের। শুধু এশিয়া কাপ নয়, আফগানিস্তান সিরিজও আমি ঘরে বসে দেখেছি। তখন আমি ভালো ফর্মে ছিলাম, পারফর্মও করছিলাম, দলকে নেতৃত্ব দিচ্ছিলাম। তাই বাইরে বসে দলের খেলা দেখা খুব কষ্টের ছিল। তবে মেনে নিতে হয়—ইনজুরি এমন কিছু যা কারও হাতের মধ্যে থাকে না।’

এদিকে, নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন নতুন নেতৃত্ব খুঁজছে। আগেও বিকল্প অধিনায়ক হিসেবে লাল বলের দায়িত্ব সামলেছেন লিটন। বর্তমানে তিনি টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক। তবে এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি, ‘এখন পর্যন্ত আমি কিছুই জানি না। যদি তারা মনে করে আমি উপযুক্ত, নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। দেখি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়। একজন ক্রিকেটারের জন্য টেস্ট অধিনায়ক হওয়া বিশাল ব্যাপার—আমি মনে করি, কেউই সেটা ফিরিয়ে দেবে না। তবে এখন পর্যন্ত আমাকে কিছু জানানো হয়নি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
সর্বশেষ খবর
‘জিয়াউল আহসানের উপস্থিতিতে ৪ জনকে চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়’
‘জিয়াউল আহসানের উপস্থিতিতে ৪ জনকে চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়’
বদলে গেলো আবাহনী মাঠের নাম
বদলে গেলো আবাহনী মাঠের নাম
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও