মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হতো: তানজিম সাকিব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ০০:০৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০০:৪৬

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে দলের ১৬ রানে হারের পর ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তানজিম হাসান সাকিব। তার মতে, ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানো এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণেই সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের।

চট্টগ্রামে তানজিম ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শেষের দিকে শিশির পড়ায় ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল। যদি একজন সেট ব্যাটার থাকতো, তাহলে শেষ দুই ওভারে ৩০ রান তোলা অসম্ভব ছিল না। উইকেটে থাকা ব্যাটসম্যান থাকলে সেটি সামাল দেওয়া যায়।’

নিজের ২৭ বলে ৩৩ রানের ইনিংস প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নাসুম ভাইয়ের সঙ্গে ব্যাট করতে ভালো লাগছিল। ইচ্ছে ছিল শেষ পর্যন্ত থেকে ম্যাচটা শেষ করতে। সেটা না পারায় আফসোস থাকবেই।’

তানজিমের মতে, শুরুতেই উইকেট হারানোই ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। তিনি বলেন, ‘অধিকাংশ ব্যাটার সেট হওয়ার আগেই আউট হয়ে গেছে। মিডল অর্ডারের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হতো। যদি তারা একটু বেশি সময় ক্রিজে থাকতো এবং স্ট্রাইক রোটেট করতো, ফলটা ভিন্ন হতে পারত।’

শেষ কয়েক ওভারেও জয়ের সুযোগ ছিল বলে জানান তিনি, ‘তাসকিন ভাই আর ফিজ ভাই তখন ব্যাট করছিলেন। নাসুম ভাইয়ের ছক্কাটা যদি বাউন্ডারির ওপারে যেত, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। ভালো উইকেটে শেষ চার ওভারে প্রতি ওভারে ১০ রান তোলা কঠিন কিছু নয়।’

এছাড়া বোলারদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমরা সবসময় পরিকল্পনা মেনে সহজভাবে বোলিং করি। মোস্তাফিজ, নাসুম, রিশাদ আর তাসকিন—সবাই খুব ভালো বল করেছে। সেই কারণেই আমাদের বোলিং ইউনিট ধারাবাহিকভাবে ভালো করছে।’

/এফআইআর/
সম্পর্কিত
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
সর্বশেষ খবর
‘জিয়াউল আহসানের উপস্থিতিতে ৪ জনকে চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়’
‘জিয়াউল আহসানের উপস্থিতিতে ৪ জনকে চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়’
বদলে গেলো আবাহনী মাঠের নাম
বদলে গেলো আবাহনী মাঠের নাম
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও