নাইটহুড পেলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১২:০০আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১২:২৪

ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে নাইট উপাধি পেয়েছেন। মঙ্গলবার উইন্ডসর প্রাসাদে এক অনুষ্ঠানে প্রিন্সেস রয়্যাল তার হাতে সম্মাননা তুলে দেন।

৪৩ বছর বয়সী এই পেসারকে গত এপ্রিল মাসে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগ উপলক্ষে ঘোষিত সম্মাননা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেখানে একমাত্র ক্রীড়াবিদ হিসেবে ছিলেন অ্যান্ডারসন।

দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যান্ডারসন ১৮৮ টেস্টে নিয়েছেন ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে যা কোনও পেসারের সর্বোচ্চ। পুরো বিশ্বে তার চেয়ে বেশি উইকেট রয়েছে শুধু শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের।

২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে বিদায়ী টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তবে এখনও নিজ রাজ্যের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। শোনা যাচ্ছে, ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি নিয়ে আলোচনা চলছে। সেটি হলে ২০২৬ মৌসুম পর্যন্ত অর্থাৎ ৪৪ বছর বয়স পেরিয়েও খেলতে দেখা যেতে পারে তাকে।

নাইট উপাধি পেয়ে অ্যান্ডারসন ইংলিশ ক্রিকেটের এক মর্যাদাপূর্ণ তালিকায় যোগ দিয়েছেন। তাতে রয়েছেন-স্যার ইয়ান বোথাম, স্যার জিওফ্রে বয়কট, স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউস।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ
ভারতকে টপকে এবার শীর্ষে ইংল্যান্ড
সাকিবের পর আকবরকে নিয়ে নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে উচ্ছ্বাস
সর্বশেষ খবর
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪
কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের