রোহিতকে পেছনে ফেললেন বাবর, পাকিস্তানের সমতা

  স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ০১:১০আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০১:১০

লাহোরে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। একই দিন আবার বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও নিজের করে নিয়েছেন। 

১৮ বল খেলে অপরাজিত ১১ রানে ম্যাচ শেষ করেন বাবর। এই ইনিংসের সুবাদে তার মোট রান দাঁড়িয়েছে ৪ হাজার ২৩৪। ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি।

এর আগে জয়ের লক্ষ্যে ইনিংসের শুরুতে ঝড় তোলেন ওপেনার সাইম আয়ুব। ৩৮ বলে তার ৭১ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। বোলিংয়েও দারুণ সাফল্য আসে। পেসার ফাহিম আশরাফ ২৩ রানে নেন ৪ উইকেট। আর সালমান মির্জা ১৪ রানে নেন ৩ উইকেট।

টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে অল্পতে বেঁধে ফেলে পাকিস্তান। মাত্র ১৯.২ ওভারে ১১০ রানে অলআউট হয় প্রোটিয়ারা। সফরকারীদের মধ্যে কেবল ডেওয়াল্ড ব্রেভিস কিছুটা প্রতিরোধ গড়েন। ১৬ বলে করেন ২৫ রান। পাকিস্তানের ধারালো বোলিংয়ের সামনে ছয় ব্যাটারই বোল্ড হয়েছেন।

১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৪১ বল হাতে রেখেই জয় তুলে নেয়। শাহেবজাদা ফারহান আউট হওয়ার আগে ৩ ছক্কায় করেন ২৩ বলে ২৮ রান। তাকে এলবিডাব্লিউ করেন করবিন বশ। বিস্ফোরক ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন সাইম আইয়ুব। ৬টি চার ও ৫টি ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে অপরাজিত থাকেন বাবর আজম।

   /এফআইআর/
সম্পর্কিত
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন