জাহানারার অভিযোগের পর ফেসবুকে নিগারের পাল্টা জবাব

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ নভেম্বর ২০২৫, ১৪:০৭আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৪:০৯

জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে কেন্দ্র করে এক ক্রিকেটার ভয়াবহ সব অভিযোগ তুলেছেন। একটি জাতীয় দৈনিকে সেই সাক্ষাৎকারটি দিয়েছেন বোলিং অলরাউন্ডার জাহানারা আলম। তার পর তো বিসিবি বাধ্য হয়ে বিজ্ঞপ্তি পাঠিয়ে সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবার অধিনায়ক নিগার সুলতানা আজ সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকারান্তরে সেসব অভিযোগের প্রেক্ষিতে কিছু বলার চেষ্টা করেছেন তিনি।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আজ বুধবার লিখেছেন,‘কিছু বলছি না, তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে! আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন, তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন!’

তিনি বরং অভিযোগগুলোকে গুজব হিসেবেই উল্লেখ করেছেন। পাশাপাশি সেই ক্রিকেটারের নাম উল্লেখ না করেই বলেছেন,‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু! শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন