বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১৪:৪৭আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৪:৪৭

বিশ্বকাপে শৃঙ্খলা বজায় রেখে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে ট্রফি জিতেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে ডাচরা সবচেয়ে কম শাস্তিমূলক কার্ড দেখেছে। পুরো আসরে তাদের খেলোয়াড়রা পেয়েছেন মাত্র তিনটি হলুদ কার্ড।

১৯৭০ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয় সেই দলকে, যারা অন্তত দ্বিতীয় রাউন্ডে উঠে সেরা শৃঙ্খলার পরিচয় দেয়। প্রথমবার এই সম্মান জিতেছিল পেরু।

গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থাকার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হয় তাদের। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে শেষ হয় ডাচদের বিশ্বকাপ যাত্রা।

তবে বিদায়টা আগেভাগে হলেও মাঠে নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন ফুটবল খেলায় আলাদা নজর কেড়েছে নেদারল্যান্ডস। মাত্র তিনটি হলুদ কার্ড নিয়ে বিশ্বকাপের ইতিহাসে অষ্টম দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি জয়ের কৃতিত্ব গড়েছে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
বিশ্বকাপ জয়ের উল্লাস করতে গিয়ে স্পেনে এক কিশোরের মৃত্যু
নিকো পাজের আবেগঘন পোস্ট, ‘বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনবো’
সর্বশেষ খবর
আজও সারা দেশে বৃষ্টির আভাস
আজও সারা দেশে বৃষ্টির আভাস
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ