অজিদের হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ভারত

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৯:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করে ভারত ৮ উইকেটে সংগ্রহ করে ১৬৭ রান। অধিনায়ক শুবমান গিল করেন সর্বোচ্চ ৪৬ রান। এছাড়া অভিষেক শর্মা ২৮, শিবম দুবে ২২ এবং সূর্যকুমার যাদব ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে মিচেল মার্শ ২৪ বলে করেন ৩০ রান।

অক্ষর প্যাটেলের দুটি গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। আর ওয়াশিংটন সুন্দরের শেষ দিকে তিন উইকেট শিকারে নিশ্চিত হয় চূড়ান্ত পরিণতি। 

শুরুর দিকে দ্রুত সময়ের মধ্যে ম্যাথু শর্ট (২৫) ও জশ ইংলিশের (১২) উইকেট তুলে খেলার মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখেন অক্ষর। তার পর শিবম দুবেও দুই উইকেট শিকার করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ভারতের হাতে। ১২তম ওভারে ছক্কা খাওয়ার পরের বলেই টিম ডেভিডকে আউট করে অজিদের তৃতীয় উইকেট তুলে ম্যাচে ভারতের নিয়ন্ত্রণ আরও মজবুত করেন দুবে। তার আগের ওভারে সাজঘরে পাঠান অধিনায়ক মার্শকেও। 

ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩ রানে নেন ৩ উইকেট। অক্ষর প্যাটেল ও শিবম দুবে পান ২টি করে উইকেট। আর বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা তুলে নেন ১টি করে উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের