বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ নভেম্বর ২০২৫, ২৩:৪৩আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২৩:৪৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রবিবার (৯ নভেম্বর) হার্টে ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং পরানো (এনজিওপ্লাস্টি) হয়।

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফারুক ভাই হাসপাতালে ভর্তি। হার্টে রিং পরানো হয়েছে।’

জানা যায়, ঢাকার এক হোটেলে আজ দিনব্যাপী ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টের ২৫ বছর উপলক্ষে আয়োজিত বিশেষ দিনে অসুস্থ হয়ে পড়েন ফারুক আহমেদ। অস্ত্রোপচার সফল হওয়ায় বর্তমানে শঙ্কামুক্ত ফারুক। এখন তিনি সিসিইউতে আছেন।

/টিএ/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ