বৃষ্টিতে ভেসে গেলো চতুর্থ টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১২:৫৪আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৪

নেলসনের স্যাক্সটন ওভালে মাত্র ৩৯ বল (৬.৩ ওভার) খেলা সম্ভব হয়েছে। তার পর বৃষ্টি বাগড়া দেওয়ায় পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি। তার পরও পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

শুরুতে মিচেল স্যান্টনার টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান। কিন্তু ইনিংসের দ্বিতীয় বল থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আমির জাঙ্গু সতর্কভাবে ইনিংস শুরু করলেও আলিক আথানেজ কিছুটা আক্রমণাত্মক ছিলেন। কাইল জেমিসনের এক ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ছন্দ খুঁজে পান তিনি। এরপর আরও একটি ছক্কা মেরেছেন। পঞ্চম ওভারের শেষ বলে জাঙ্গু বাউন্ডারি মেরে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন, তখনই নামে প্রথম বৃষ্টি।

প্রায় ৩০ মিনিট বিরতির পর খেলা আবার শুরু হলে দুই বল পর জেমস নিশামের বলে আউট হন আথানেজ। পরের ওভারেই আবার নামে বৃষ্টি। এবার অবশ্য প্রবল বর্ষণ শুরু হলে শেষ পর্যন্ত সেটিই ম্যাচের ইতি টানে।

দল দুটি এখন বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে ডানেডিনে মুখোমুখি হবে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের