দুই বছরেরও বেশি সময় পর বাবরের সেঞ্চুরি, সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ০১:০৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৭

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে ম্যাচ খেলতেই রাজি ছিল না লঙ্কান অনেক ক্রিকেটার। তাতে সিরিজ নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত একদিন পিছিয়ে হলেও মাঠে গড়িয়েছে দ্বিতীয় ওয়ানডে। তাতে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে স্বাগতিকরা এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কান দলকে সুরক্ষা দিতে মাঠে নামে পাকিস্তানি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী। দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রমিথা বান্দারা টেনাকুনকে দলের নিরাপত্তার নিশ্চয়তা দেন। এমন পরিস্থিতিতে টস হেরে শুরুতে ৮ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কান দল। জবাবে  ২৮৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর আজম। দুই বছরেরও বেশি সময় পর দেখা পেয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের। ওয়ানডে ক্যারিয়ারের ২০তম ও ৮৪ আন্তর্জাতিক ইনিংস পর প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তার অপরাজিত ১০২ রানে ভর করেই ২ উইকেট হারিয়ে ৪৮.২ ওভারে পাকিস্তান নিশ্চিত করেছে জয়। শুরুর জুটিতে ফখর জামান ও সাইম আইয়ুব মিলে ৭৭ রান যোগ করেন। সাইম ৩৩ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর ফখর-বাবর মিলেই জয়ের মঞ্চ গড়েন। দলের ১৭৭ রানে ৭৮ রানে বিদায় নেন ফখর। তার ৯৩ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়। তার পর রিজওয়ানের হাফসেঞ্চুরি (৫১*) ও বাবরের সেঞ্চুরিতে (১০২*) নিশ্চিত হয় জয়। বাবরের ১১৯ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। দুজনে অবিচ্ছিন্ন থাকেন ১১২ রানে। 

এর আগে লঙ্কানদের ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন শুধু জেনিথ লিয়ানাগে (৫৪)। তাছাড়া উল্লেখযোগ্য ইনিংস বলতে সাদিরা সামারাবিক্রমা (৪২), কামিন্দু মেন্ডিস (৪৪) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৭*) রানের ইনিংস খেলেছেন। 

পাকিস্তানের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন আবরার আহমেদ। ৬৬ রানে তিনটি নেন হারিস রউফও। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী