অ্যাশেজে বাংলাদেশের প্রথম আম্পায়ার সৈকত 

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১১:৩১আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:৩১

ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী লড়াই হচ্ছে অ্যাশেজ। পার্থে যার পর্দা উঠেছে আজ। সেই লড়াইয়ে নীরবে ইতিহাসে নাম লিখে ফেলেছে বাংলাদেশও। আইকনিক এই সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

সিরিজের প্রথম টেস্টে সৈকত থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন এবং দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক। অস্ট্রেলিয়ার শন ক্রেইগ থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ম্যাচ রেফারি দায়িত্বে আছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সৈকত আরও একটি মাইলফলকের সঙ্গী হবেন। সেখানে তিনি থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। এ ম্যাচে তার সঙ্গী হবেন হোল্ডস্টক, আর মেনন স্থান নেবেন টিভি আম্পায়ার হিসেবে।

সৈকত অবশ্য বাকি তিন টেস্টে দায়িত্বে থাকবেন না। তৃতীয় টেস্ট শুরু ১৭ ডিসেম্বর, চতুর্থটি ২৬ ডিসেম্বর এবং পঞ্চম টেস্ট ৪ জানুয়ারি। সিরিজের শেষভাগে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের