ভারতের হৃদয় ভেঙে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৫, ২০:২৫আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১০:০৪

দোহায় ভারত ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালে সুপার ওভারে ভারতের হৃদয় ভেঙে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল।

অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান শাহীনস। তাতে করে ফাইনালে বাংলাদেশ ‘এ’ মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দলের। 

নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ১৯৪ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুর পরীক্ষায় দৃঢ়তা দেখিয়েছে আকবর আলীর নেত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।

সুপার ওভারে বল হাতে ঠাণ্ডা মাথার পরিচয় দেন রিপন মণ্ডল। ম্যাচসেরাও তিনি। ভারতের অধিনায়ক জিতেশ শর্মাকে প্রথম বলেই ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয় বলেই তুলে নেন আশুতোষ শর্মার উইকেট। মাত্র দুই ডেলিভারিতেই ভারতের ‘এ’ দলের স্কোর ছিল ০/২।

চাপের মুহূর্তে তার নিখুঁত বোলিংয়েই বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান। 

এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বাংলাদেশ ‘এ’ দলের শুরুই হয় হোঁচট খেয়ে। সুযশ শর্মার প্রথম বলেই আউট হন ইয়াসির আলী। তবু পরের ডেলিভারিতে বোলারের এক ওয়াইড বল বাংলাদেশকে এনে দেয় অবিশ্বাস্য এক জয়।

এর আগে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ‘এ’ তোলে ৬ উইকেটে ১৯৪ রান। ইনিংসের মূল ভরসা ছিলেন হাবিবুর রহমান সোহান ৪৬ বলে তার ৬৫ রানের ইনিংস বড় স্কোরের ভিত গড়ে। তাছাড়া শেষ দিকে ঝড় তোলেন মেহরব। মাত্র ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশকে বড় পুঁজি পাইয়ে দেন তিনি।

জবাবে আক্রমণাত্মক শুরু করে ভারত ‘এ’ দল। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮), প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৪) ও নেহাল ওয়াধেরা (২৯ বলে অপরাজিত ৩২) দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে দুই দলই সমান ৬ উইকেটে ১৯৪ স্কোরে থামে।

/এফআইআর/এমএইচআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলেন’
সর্বশেষ খবর
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা