বিপিএল নিলাম

নাঈমের মূল্য ১ কোটি ১০ লাখ, লিটনের ৭০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৫, ১৯:০২আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ১২তম আসরের নিলাম। এরই মধ্যে চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে দলে ভিড়িয়েছে। তিনি ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নিলামে এই ওপেনারের দাম এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ঘটনা।

তবে ‘এ’ ক্যাটাগরির অন্য ক্রিকেটার বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে মাত্র ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। স্থানীয় খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে নাঈম ও লিটন—এই দুজনই নিলামে অংশ নিয়েছিলেন, বাকিদের আগেই সরাসরি দলগুলো চুক্তিবদ্ধ করে ফেলেছিল।

এদিকে ‘বি’ ক্যাটাগরি থেকে প্রথম রাউন্ডে  অবিক্রীত ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ডাকে অবশ্য দল পেয়েছেন তারা। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স, আর মুশফিককে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

অন্যদিকে, তাওহীদ হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। আর শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে যথাক্রমে ৫৬ লাখ ও ৬৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি