বিপিএলে বিদেশিদের মধ্যে সবচেয়ে দামি শানাকা

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪

বড় আয়োজনের মধ্য দিয়েই শেষ হয়েছে এবারের বিপিএল নিলাম। সেখনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবার আগে নজর কেড়েছিলেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। বিদেশিদের মধ্যে সবেচেয় বেশি দামে বিক্রি হয়েছেন তিনিই। তাকে ঢাকা ক্যাপিটালস ৫৫ হাজার মার্কিন ডলারে দলে ভিড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা। 

ক্যাটাগরি ‘এ’-তে থাকা লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান দিকবেলাকে অবশ্য তাদের ভিত্তিমূল্যে (৩৫ হাজার ডলার) দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

এবারে আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ খেলা এই তরুণ ওপেনারকে ৫০ লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। দেশিদের মধ্যে অবশ্য সর্বোচ্চ দাম পেয়েছেন ওপেনার নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম। নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।

২০১২ সালের প্রথম আসরের পর এটাই বিপিএলের প্রথম নিলাম। এর পরের সব আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছে।

ছয় দল নিয়ে হবে এবারের বিপিএল—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ ডিসেম্বর।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি