ডাফির ৫ উইকেট শিকারে দ্বিতীয় দিন শেষে এগিয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪

প্রথম টেস্টে জ্যাকব ডাফির পাঁচ উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে দিয়ে ৬৪ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। লিড দাঁড়িয়েছে ৯৬ রানের।

ডেভন কনওয়ে ১৫ ও টম ল্যাথাম ১৪ রানে অপরাজিত আছেন।

শেষ সেশনে বৃষ্টি বিরতির পর মাত্র ১৬ বলে ডাফি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের শেষ চার উইকেট। তাও সেটা হয়েছে দুই রানের বিনিময়ে। এর আগে ক্যারিবীয়দের সর্বোচ্চ রান করা শাই হোপকে (৫৬) তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ফিগারে ৩৪ রানে ডাফি তুলে নেন ৫ উইকেট। 

হোপ ও ত্যাজনারায়ণ চন্দরপলের অর্ধশতকে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস টিকে ছিল। দু’জন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৯০ রানের জুটি। চন্দরপল ১৬৯ বল খেলে উপহার দেন ৫২ রানের লড়াকু ইনিংস। 

এর আগে দিনের শুরুতে মাত্র তিন বলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ২৩১ রানের সঙ্গে আর কোন রান যোগ করতে পারেনি। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি