৮ উইকেটের হার ইংলিশদের, অ্যাশেজে ২-০ তে এগিয়ে অজি দল 

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭

গ্যাবায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের হারে কার্যত সিরিজ থেকে ছিটকে গেছে বেন স্টোকসের দল।

ব্রিসবেনে দিন–রাতের টেস্টের চতুর্থ দিনে কিছুটা লড়াই করলেও ইংল্যান্ড শেষ পর্যন্ত ইনিংস গুটিয়ে যায় ২৪১ রানে। প্রথম টেস্টে পার্থে ইংল্যান্ডকে মাত্র দুই দিনেই উড়িয়ে দিয়েছিল অজিরা।

শনিবারের হতশ্রী ব্যাটিংয়ের পর দলকে উদ্ধারে বদ্ধপরিকর ছিলেন অধিনায়ক স্টোকস। বাজবল বাদ দিয়ে এদিন ১৫২ বলে ধীর গতিতে উপহার দেন ৫০ রানের ইনিংস। তার সঙ্গে ৪১ রান করা উইল জ্যাকসও যোগ দিলে সপ্তম উইকেটে আসে ৯৬ রানের জুটি! যা চলতি সিরিজে ইংল্যান্ডের সবচেয়ে দীর্ঘ পার্টনারশিপ।

মাঝ সেশন শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রথম স্লিপে অবিশ্বাস্যভাবে জ্যাকসের ক্যাচ নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। সেই থেকেই শুরু হয় ধস। শেষ চার উইকেট পড়ে যায় মাত্র ১৭ রানে।

স্টোকস আউট হন নেসারের বলে। গাস অ্যাটকিনসনকে শর্ট বল দিয়ে তুলে নেন ব্রেন্ডন ডগেট। ব্রাইডন কার্স স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। নেসার তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

ইংল্যান্ড অলআউট হলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র ৬৫। সেই লক্ষ্য ১০ ওভারে দুই উইকেট হারিয়েই অজিরা স্পর্শ করেছে। অ্যাটকিনসন ট্রাভিস হেডকে বোল্ড করলে ভাঙে ৩৭ রানের শুরুর জুটি। মার্নাস লাবুশেন দ্রুত ৩ রানে ফিরলে বাকিটা নির্বিঘ্নে পার হতে সাহায্য করেন স্টিভেন স্মিথ (২৩) ও জ্যাক ওয়েদারল্যান্ড (১৭)।

এই পরাজয়ে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেছে ইংল্যান্ড। অ্যাশেজ পুনরুদ্ধার করতে হলে এখন বাকি তিন টেস্টই জিততে হবে তাদের। ইতিহাস বলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে পিছিয়ে কখনোই সিরিজ জেতেনি ইংল্যান্ড।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী