সর্বনিম্ন রানে অলআউট প্রোটিয়ারা, সিরিজে এগিয়ে গেলো ভারত

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৪

কটকে মঙ্গলবার প্রথম টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিং নৈপুণ্যের পর প্রোটিয়াদের পুরো দল গুটিয়ে যায় তাদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৭৪ রানে!

দুই মাসের চোট–বিরতির পর জাতীয় দলে ফিরে ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি উপহার দিয়েছেন পাণ্ডিয়া। দল তখন বিপর্যস্ত। স্কোর ৪ উইকেটে ৭৮। এরপর ব্যাট হাতে একাই দায়িত্ব নেন তিনি। ২৮ বলে অপরাজিত ৫৯* রানের ইনিংস খেলেছেন। তাতে ছিল চারটি ছক্কা ও ছয়টি চার! তার ব্যাটিং ভারতকে নিয়ে যায় ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানে।

জবাবে শুরুতেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের ছয় বোলারই উইকেট শিকার করেন।

বল হাতে শুরুটা করেন আরশদীপ সিং। শূন্য রানে ফেরান কুইন্টন ডি–কককে। এরপর দুর্দান্ত এক রিভিউ নিয়ে ত্রিস্টান স্টাবসকে আউট করে নেন নিজের দ্বিতীয় উইকেট। মাঝে একটু লড়াইয়ের চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস (২২) ও মার্কো ইয়ানসেন (১২)। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১২.৩ ওভারে। 

আরশদীপ, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও আক্ষর প্যাটেল দু’টি করে উইকেট নেন। বিপজ্জনক ডেভিড মিলারকে আউট করেন পাণ্ডিয়া। ম্যাচসেরাও তিনি। শুবম দুবে নেন একটি। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী