তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক: শোয়েব আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০

২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানি স্পিডস্টারের সেই সময়ের রেকর্ড এখনও অক্ষুণ্ণ। এবার আসন্ন বিপিএলে তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড ভাঙার আবদারটা হাসি মুখে জানিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক তারকা।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম মৌসুম। এবারের টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন শোয়েব। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার হয়েছে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। এর আগে সংবাদ সম্মেলনে শোয়েব আখতারের চাওয়া ছিল তাসকিন যেন সর্বোচ্চ গতির ডেলিভারিটি দিক।

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের পেস বিভাগের নেতৃত্বে তাসকিন আহমেদ। গতির ঝড় ও নিয়ন্ত্রিত বোলিংয়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। শোয়েব তাই বলেছেন, ‘আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।’

এবার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন শোয়েব আখতার। বিপিএল শুরু হলে আবারও দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশে এসে নতুন করে ভালো লাগার কথা জানালেন তিনি, ‘আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম। তবে এখানে আসা হচ্ছিল না। বাংলাদেশের ব্যাপারে আমার ভালোবাসা সবাই জানে। আর বাংলাদেশও আমাকে কতটা ভালোবাসে, সেটা জীবনভর দেখেছি। তাই অনেক ধন্যবাদ। এখানে এসে আমি সত্যিই খুশি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের