মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা 

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহটা একরকম প্রত্যাশিতই ছিল। কিন্তু এবার সেটা মাত্রা ছাড়িয়েছে। আবু ধাবির নিলামে রীতিমত কাড়াকাড়ি পড়ে গেছে তাকে দলে নেওয়ার জন্য। আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। 

৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে প্রথমে চেন্নাই সুপার কিংস তার জন্য দর হাঁকানো শুরু করে। পরে দুবাই ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সও প্রতিযোগিতায় যোগ দিলে দর দ্রুত বেড়ে যায়। শেষ পর্যন্ত শেষ হাসি হাসে কলকাতা। তাতে আইপিএল ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার গত মৌসুমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন দ্য ফিজ। এই সময়ে তিনি ৬৫ উইকেট নিয়েছেন, গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩। উল্লেখযোগ্যভাবে, আইপিএলের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার জয়ী একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। ২০১৬ সালেই এই স্বীকৃতি পান মোস্তাফিজ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০৮ ম্যাচে ৩৮৭ উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২১.৪৩ এবং ইকোনমি রেট ৭.৪৩।

/এফআইআর/
সম্পর্কিত
চোটের কাছে হার মানলেন মার্ক উড
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
সর্বশেষ খবর
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার