বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আগেই জানা গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২০

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই বিসিবি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তা নিশ্চিত করেছে। 

বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন কুমার দাসের দল। এই প্রস্তুতি ম্যাচ দুটি হবে বেঙ্গালুরুতে।

বিপিএল শেষ হওয়ার ৫ দিন পর অর্থাৎ আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা আমরা খুব হিসেব করে সাজাচ্ছি। বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে, তাদের নিয়ে আগেভাগেই কাজ শুরু হবে। যারা শেষ চারে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়— তাদের আগেভাগেই প্রস্তুতির আওতায় আনতে চাই আমরা।’

এরপরই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে কথা বললেন নাজমূল, ‘বিপিএল শেষ হলেই দুই-তিন দিনের ছোট একটা ক্যাম্প হবে। এরপর ২৮ জানুয়ারি দল বেঙ্গালুরুতে যাবে। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবো আমরা।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি