বাংলাদেশ থেকে ক্রিকেটার চেয়েছিল সৌদি, বিসিবির ‘না’

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

নিজেদের ক্রিকেটকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ থেকে খেলোয়াড় ও কোচ নেওয়ার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বড় বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের মতো তারাও বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে ক্রিকেটার নিয়ে নিজেদের জাতীয় দল গঠনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি বিসিবির কাছে ক্রিকেটার পাঠানোর অনুরোধ জানায় তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘মাস দুয়েক আগে তারা আমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছিল এবং আমি না বলে দিয়েছি।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘তারা আমাদের কাছে পুরুষ ও নারী- উভয় বিভাগের ক্রিকেটার এবং কোচ চেয়েছিল। কিন্তু নিজের দেশের স্বার্থ বিঘ্নিত করে আমি কীভাবে তাদের এই সহযোগিতা করতে পারি?’

সৌদি আরব বর্তমানে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার মতো বড় সব প্রকল্পে অর্থায়ন করছে। এবার আইসিসি ও এসিসি’র সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়েছে দেশটি। তবে আপাতত সেই লক্ষ্যে বাংলাদেশের কোনও খেলোয়াড় বা কোচকে পাচ্ছে না তারা।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি