ক্ষোভে অনুশীলন বয়কট: অটোরিকশায় মাঠ ছাড়লেন নোয়াখালীর কোচ সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু প্র্যাকটিস শুরুর আগেই ঘটলো লঙ্কাকাণ্ড। হুট করে অনুশীলনের মাঠ ছেড়ে বের হয়ে গেলেন দলটির প্রধান কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সাফ জানিয়ে দিলেন, এই বিপিএলে আর দলটির দায়িত্বে থাকছেন না তিনি।

বৃহস্পতিবার দুপুরে বিপিএলের সিলেট পর্বের অনুশীলনে এমন ঘটনা ঘটে। দুপুরের দিকে টিম বাস যখন স্টেডিয়ামে পৌঁছায়, ক্রিকেটাররা নামলেও সুজন উল্টো হাঁটা ধরেন। সংবাদকর্মীরা কারণ জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, এই টুর্নামেন্টে আর কোনও দায়িত্ব পালন করবেন না তিনি।

শুরুতে কিছু বলতে না চাইলেও পরে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ উগড়ে দেন সুজন। জানা গেছে, অনুশীলনের জন্য পর্যাপ্ত ক্রিকেট বল পাননি ক্রিকেটাররা। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে ফোনে কথা বলার সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই রাগে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

সুজন সাংবাদিকদের বলেন, ‘আমি কোনও অবস্থাতেই আর বিপিএলে থাকবো না। বিপিএলে এমন পরিস্থিতি আমি আগে কখনও দেখিনি।’ দল এখন কে চালাবে—এমন প্রশ্নে তার সংক্ষিপ্ত উত্তর, ‘অনেক কোচ আছে, তারা অন্য কাউকে নিয়োগ দিয়ে নিতে পারে।’

দলের ক্রিকেটাররা তাকে আটকানোর চেষ্টা করলেও কাজ হয়নি। সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে স্টেডিয়াম ত্যাগ করেন তিনি। যাওয়ার সময় তালহাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমিও আর কাজ করতে চাই না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি