বিপিএল

নোয়াখালীকে সহজে হারিয়ে চট্টগ্রামের দারুণ শুরু 

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ০০:১২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০০:১২

দাপুটে জয়ে বিপিএল শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে তারা। 

টুর্নামেন্ট শুরুর একদিন আগেই মালিকানা পরিবর্তনের ধাক্কা খায় চট্টগ্রাম। মূল মালিক প্রতিষ্ঠান বিসিবির কাছে এর মালিকানা বুঝিয়ে দিয়েছে। যদিও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দেয়নি তারা। শুরুতে টস জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। ইনিংসের মূল প্রভাবক ছিলেন মির্জা বেগ। ৬৯ বলে ৮০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। ম্যাচসেরাও তিনি। 

নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখে দলকে লড়াকু পুঁজি পাইয়ে দেন মির্জা বেগ। তাকে ভালো সঙ্গ দেন মাহফিজুল ইসলাম (১২ বলে ১৬) ও মাহমুদুল হাসান জয় (১২ বলে ১৭)।

শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান ঝড়ো ব্যাটিংয়ে রানের গতি বাড়ান। মাত্র ১৩ বলে ২৬ রান করে ইনিংসের শেষভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 

জবাবে চট্টগ্রামের দুর্দান্ত বোলিংয়ে শুরুতে চাপে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। ১৬.৫ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় দলটি।

নোয়াখালীর হয়ে একমাত্র লড়াই করেন ওপেনার মাজ সাদাকাত। ২৭ বলে ৩৮ রান করেন তিনি। ১৩তম ওভারে সাদাকাত আউট হতেই দ্রুত ছিটকে পড়ে তারা। এছাড়া হায়দার আলী ২৪ বলে করেন ২৮ রান। এই দু’জন ছাড়া বাকিরা চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিং আর ফিল্ডিংয়ের সামনে টিকতে পারেনি।

চট্টগ্রামের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে আঘাত হেনে ৩ উইকেট নিয়ে আক্রমণের নেতৃত্ব দেন বামহাতি স্পিনার তানভীর ইসলাম। দারুণ ব্যাটিংয়ের পর ইকোনমিক বোলিংয়ের পাশাপাশি ২ উইকেট নেন মেহেদী হাসান। শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলামও নেন দুটি করে উইকেট। 

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী