বিপিএলে মাঠে লুটিয়ে পড়লেন ঢাকার কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭

বিপিএলে আজ ম্যাচের দিনই ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই! 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ম্যাচ-পূর্ব অনুশীলন চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে দলের ওয়ার্ম-আপ সেশন তদারকি করছিলেন ৬৪ বছর বয়সী জাকি। এ সময় হঠাৎই তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে দলের পক্ষ থেকে জানানো হয় জাকির মৃত্যুর খবর!

ঢাকা ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।’

মাহবুব আলী জাকি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের কোচিং প্যানেলের সদস্য ছিলেন। বয়সভিত্তিক বিভিন্ন দলে দীর্ঘদিন কোচিং করানোর পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা ছিল তার।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি