বড় তারকাদের ছাড়াই শ্রীলঙ্কা সফরে খেলতে যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের।

বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ান এই সিরিজে খেলবেন না। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে অংশ নেওয়ায় তারা সিরিজটি এড়িয়ে যাচ্ছেন। তাদের অনুপস্থিতিতে ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার খাজা নাফায়।

নতুন এই স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। দলের অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলী আগা। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিজেদের চূড়ান্ত কম্বিনেশন যাচাই করতেই এই সিরিজকে কাজে লাগাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে রয়েছে পাকিস্তান। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

পাকিস্তান স্কোয়াড

সালমান আলী আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফায়, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান, উসমান তারিক

সিরিজ সূচি

প্রথম টি-টোয়েন্টি: ৭ জানুয়ারি, ডাম্বুলা

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৯ জানুয়ারি, ডাম্বুলা

তৃতীয় টি-টোয়েন্টি: ১১ জানুয়ারি, ডাম্বুলা

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের