টি-টোয়েন্টি বিশ্বকাপে মারক্রামকে অধিনায়ক করে প্রোটিয়াদের শক্তিশালী দল 

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১৮:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৮:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ঘোষিত এই দলে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে থাকছেন এইডেন মারক্রাম। 

দলে ফিরেছেন কুইন্টন ডি কক। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চোট কাটিয়ে প্রত্যাবর্তন করা আইনরিখ নর্কিয়াও রয়েছেন এই দলে। 

ব্যাটিং বিভাগে মারক্রামের সঙ্গে রয়েছেন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলার ও ডোনোভান ফেরেইরা। পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, নর্কিয়া, লুঙ্গি এনগিদি ও করবিন বশ। 

স্পিন বিভাগে মূল ভরসা কেশব মহারাজ। তাকে সহায়তা করবেন জর্জ লিন্ডে। প্রয়োজনে মারক্রাম ও ফেরেইরাও স্পিন বোলিং করতে পারেন।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এখনও শিরোপা জিততে পারেনি। তবে সর্বশেষ আসরে তারা ফাইনালে ভারতের কাছে হার মানে। 

দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ, আইনরিখ নর্কিয়া। 

/এফআইঅআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী