শক্ত থাকো মোস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে: তাবিথ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জানুয়ারি ২০২৬, ১৩:২৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আসন্ন মৌসুমে তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না। মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে নির্বাচিত করলেও, রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত হতাশাজনক।”

তাবিথ আউয়াল মোস্তাফিজের প্রশংসা করে বলেন, “মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা ক্রীড়ার নৈতিকতাবিরোধী।”

তিনি ভারতীয় বোর্ডের প্রতি আহবান জানিয়ে বলেন, “খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন। খেলাধুলার শক্তি মানুষের মধ্যে বিভেদ ভুলে একতা সৃষ্টি করে। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার মাধ্যমে একতাবদ্ধ হই।”

বাফুফে সভাপতি মোস্তাফিজকে উদ্দেশ করে বলেন, “শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।”

/টিএ/এম/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু