বাংলাদেশের সিদ্ধান্তের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি বদলাতে যাচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩০

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের প্রস্তাবিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্তে যেতে হচ্ছে সংস্থাটিকে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে নতুন সূচি প্রণয়নের কাজ শুরু হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। 

মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর তিনটি ম্যাচ কলকাতায় খেলার কথা ছিল বাংলাদেশের। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। 

মূলত বিসিবি কঠিন এই সিদ্ধান্তটি নেয় যখন নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলে। 

আইপিএল–সংক্রান্ত সিদ্ধান্তের পর ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি দুটি ‘জরুরি বৈঠক’ করে, যার একটি রবিবার বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এসব আলোচনার পরই ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।

এই সিদ্ধান্তের আলোকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে সংস্থাটি ভারতের বাইরে অন্য কোনও ভেন্যুতে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী