টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ১৬:১৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৬:১৮

নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন ঘোষণার পর এবার বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

জিও নিউজকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তানের সম্পূর্ণ প্রস্তুত ও আধুনিক স্টেডিয়ামগুলোর নাম প্রস্তাব করা হতে পারে।

সূত্রগুলো আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ার্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এসেছে। বিশেষ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বিষয়টি আরও জটিল আকার ধারণ করে।

পিসিবি সূত্রের দাবি, চাইলে পাকিস্তান খুব সহজেই বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। দেশটির নির্ধারিত সব ভেন্যুই ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। আর শেষ গ্রুপ ম্যাচটি নির্ধারিত ছিল মুম্বাইয়ে। 

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের