সোহানের জায়গায় লিটনকে অধিনায়ক করেছে রংপুর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯

বৃহস্পতিবার বয়কটের কারণে মাঠে গড়ায়নি বিপিএল। ওই ম্যাচগুলো শুরু হচ্ছে শুক্রবার। এদিন আবার অধিনায়কত্বে বদল আনার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে বেছে নিয়েছে তারা। তিনি নুরুল হাসান সোহানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের প্রধান কোচ মিকি আর্থার। তিনি জানান, বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান ও ড্রেসিংরুমে তার প্রভাব বিবেচনায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে,‘সে যেহেতু জাতীয় দলের অধিনায়ক, তাই সিদ্ধান্তটা সহজ। লিটন যেভাবে নিজের ক্রিকেটটা উপভোগ করে, সেটা আমার খুব ভালো লাগে। সে খুব আক্রমণাত্মক, মানসিকতা একদম নিখুঁত। এমন একজন নেতা, যাকে সবাই অনুসরণ ও সম্মান করে। তাই বুঝতে সমস্যা হয় না, কেন লিটন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক।’

এখন পর্যন্ত টুর্নামেন্টে রংপুর রাইডার্সের পারফরম্যান্স ওঠা-নামার মধ্যেই ছিল। তার ওপর সর্বশেষ তিন ম্যাচেই হার দেখেছে তারা। সামনে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্ব থাকায় ছন্দে ফিরতে নেতৃত্বে এই পরিবর্তন সহায়ক হবে বলে মনে করছে দলটি। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের