ভারতে না যাওয়া নিয়ে অনড় বিসিবির কথা শুনলো আইসিসি, তবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জানুয়ারি ২০২৬, ২০:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এ নিয়ে অনেক কথা চলছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসা আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিসিবি আবারও ভারতে খেলতে না যাওয়ার কারণ ব্যাখ্যা করেছে। সরকারের মতামত ও উদ্বেগের কথাও রয়েছে। তবে আইসিসি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তের কথা জানায়নি। 

এদিন বিকালে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন। 

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বোর্ড। একইসঙ্গে দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেছে।

বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, আন্তরিক এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষই খোলামেলা আলোচনা করেছেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।

আইসিসি প্রতিনিধিদলে ছিলেন ইভেন্টস এবং করপোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনা সময়মতো ভিসা না পাওয়ায় সশরীরে উপস্থিত হতে পারেননি, তাই তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। তবে অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে বৈঠকে উপস্থিত ছিলেন।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী