নারীদের বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা 

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ১৩:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৩:২৩

নারীদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে এ গ্রুপের খেলায় যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে নিগার সুলতানারা।

ব্যাট করতে নেমে শারমিন আক্তার ছিলেন ইনিংসের মূল প্রভাবক। ৩৯ বলে খেলেছেন ৬৩ রানের ঝড়ো ইনিংস। নারীদের টি–টোয়েন্টিতে এটি তার প্রথম হাফসেঞ্চুরি। তাতে ছিল ৮টি চার ও একটি ছক্কা। তাকে ভালোভাবে সঙ্গ দেন সোবহানা মোস্তারি। তিনি ২৯ বলে করেন ৩২ রান। তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ১৫৯ রান তোলে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের পক্ষে পেসার মাহি মাধবন তিনটি এবং ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে ১৩৭ রানে থামিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ২৪ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া রিতু মনি নেন তিনটি এবং রাবেয়া খান নেন দুটি উইকেট।

শুরুটা ভালোই করেছিল যুক্তরাষ্ট্র। ৯ ওভারে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিতু মনি। পরপর তিন ব্যাটারকে সাজঘরে পাঠান। যার মধ্যে ছিলেন ওপেনার চেতনা পাগ্যাদ্যালা। ৩১ বলে ৩৬ রান করা এই ব্যাটারকে আউট করে যুক্তরাষ্ট্রের স্কোর ৬৮ রানে ৪ উইকেটে নামিয়ে আনেন রিতু।

নিচের দিকে রিতু সিং বাংলাদেশকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করেছিলেন। ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। তবে ১৮তম ওভারে অভিজ্ঞ নাহিদা আক্তার তাকে ফিরিয়ে দিলে আবারও ইনিংসের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

পরের বলেই গীতিকা কোদালিকে শূন্য রানে স্টাম্পিং করান নাহিদা। হ্যাটট্রিক পূরণ না হলেও দুই বল পর আবার আঘাত হানেন তিনি। তারান্নুম চোপড়াকে (১০) ফিরিয়ে নবম উইকেটের পতন ঘটান। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী